মডার্নার টিকসহ গ্রেফতার ক্লিনিক মালিক রিমান্ডে ইন্টারন্যাশনালবিডিটি.কম আপডেট: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১ ঢাকা: রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ ভ্যাকসিন এবং দুই হাজার ডোজের খালি বাক্স উদ্ধারের মামলায় ক্লিনিকের মালিক পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার রিমান্ডের এ আদেশ দেন। গত ১৯ আগস্ট রাজধানীর দক্ষিণখান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ। রিমান্ড আবেদনে বলা হয়, ‘আসামি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। অভিনব কায়দায় চোরাচালানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন অবৈধভাবে সংগ্রহ করে সাধারণ জনগণের কাছে বিক্রি করে আসছিলেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন স্থানে ভ্যাকসিন সরবরাহ করে আসছিলেন। ’ তবে ওই দিন তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না হওয়ায় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্...
ibdtv.com
International Bd Tv
দেশ ও মানুষের মানবতার কথা বলে-ইন্টারন্যাশনালবিডিটিভি.কম